সুন্দরবন, বৃহত্তম ম্যানগ্রোভ বন

সুন্দরবন, বৃহত্তম ম্যানগ্রোভ বন

সুন্দরবনবৃহত্তম ম্যানগ্রোভ বন:

সুন্দরবন হল বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত প্রশস্ত বনভূমি যা পৃথিীবির সকল প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। বাংলাদেশের মোট আয়তনের প্রায় . ভাগ এবং দেশের মোট বনভূমির ৪৪ ভাগজুড়ে সুন্দরবননের অবস্থান মেঘনা, ব্রহ্মপুত্র ও গঙ্গা নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ অঞ্চলে অবস্থিত এই অপরূপ প্রাকৃতিক বনভূমি বাংলাদেশের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। পৃথিীবির সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি যা সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের উপর গড়ে উঠেছে ১০,০০০ বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশে ,০১৭ বর্গ কিলোমিটার এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। ইউনেস্কো ডিসেম্বর, ১৯৯৭ খ্রিষ্টাব্দে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। সামুদ্রিক স্রোতধারা, লবণাক্ততা এবং কাদা চর সুন্দরবনকে জালের মত জড়িয়ে রেখেছে।

সুন্দরবনের প্রাণীবৈচিত্র্য:

এবনে বলেশ্বর পশুরসহ প্রায় ৪৫০টি ছোট বড় নদ-নদীর প্লাবণভূমিতে গড়ে ওঠা ৬০১৭ কি.মি এলাকা জুড়ে উদ্ভিদ রয়েছে ৩৩৪ প্রজাতিরপ্রাণী রয়েছে ৩৭৫ প্রজাতিরসরীসৃপ রয়েছে ৩৫ প্রজাতিরস্তন্যপায়ী রয়েছে ৪১ প্রজাতিরমাছ রয়েছে ২১০ প্রজাতিরচিংড়ি রয়েছে ২৪ প্রজাতিরকাঁকড়া রয়েছে ১৪ প্রজাতির। এবং ৪৩ প্রজাতির ঝিনুকসহ অগণিত প্রাণবৈচিত্র্যের মধ্যে স্থানীয় মাঝি-জেলে, বাওয়ালী-মৌয়াল, চুনরি-মুন্ডা, মাহাতো জনগণ গড়ে তুলেছে এক ঐতিহাসিক স্থায়িত্ব বননির্ভর জীবন ব্যবস্থাএছাড়া বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরনের চিত্রা হরিণ, পাখি, কুমির সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল সুন্দরবনে।

সুন্দরবন, বৃহত্তম ম্যানগ্রোভ বন

সুন্দরবনের উপকারিতাঃ

. প্রতি বছর অতন্দ্র প্রহরী হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে দেশকে রক্ষা করছে।

. সুন্দরবন উপকূলীয় সবুজ বেষ্টনীর ন্যায় বাংলাদেশের উপকূলকে রক্ষা করে চলছে।

. পর্যটন শিল্পের অন্যতম ভাণ্ডার হিসেবে বিশেষ ভাবে কাজ করছে।

অত্যাধিক জলোচ্ছ্বাস ও জোয়ার হাত থেকে উপকূলের জনপদকে রক্ষা করছে।
. জমির লবণাক্তা রোধ ও ডেলটা ফরমেশনেএর মাধ্যমে স্থলভাগের পরিমাণ বৃদ্ধি করছে।
. পরিবেশের ভারসাম্য রক্ষায় দূষণ রোধে ভূমিকা রাখছে।
. সূর্যের অতি বেগুনী রশ্মি, কার্বনডাই অক্সাইড শোষনের বিশাল আধার হিসেবে কাজ করছে।
. সরকারের রাজস্ব আয়ের উৎস, স্থানীয় লোকজনের আয়ের উৎস ও বিভিন্ন শিল্প-কারখানার কাঁচামালের উৎস হিসেবে অবদান রাখছে।

সুন্দরবন, বৃহত্তম ম্যানগ্রোভ বন

তবে সুন্দরবনকে অত্যাধুনিক ভাবে পর্যটন খাতে বিকশিত করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটাতে বিশেষ ভাবে ভূমিকা রাখবে।

*

Post a Comment (0)
Previous Post Next Post