খুলনার বিভাগ

 খুলনার বিভাগঃ

ব্রিটিশ আমলে ১৯৪৭  দেশ ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে ঢাকাচট্টগ্রাম এবং রাজশাহী মিলে ৩ টি বিভাগ গঠিত হয়। এখনকার খুলনা বিভাগ তখন রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো এবং বরিশাল বিভাগ ছিলো ঢাকা বিভাগের অন্তর্গত। পরবর্তীকালে ১৯৬০ সালে তৎকালীন রাজশাহী বিভাগ থেকে কুষ্টিয়াযশোর  খুলনা এবং ঢাকা বিভাগের বাখেরগঞ্জ নিয়ে খুলনা বিভাগের আলাদা যাত্রা শুরু হয়।

খুলনারভৌগলিক অবস্থানঃ

খুলনা বিভাগ এর পশ্চিমে অবস্থান পশ্চিমবঙ্গ রাজ্যের সীমানা, উত্তরে রয়েছে রাজশাহী বিভাগ, পূর্বে রয়েছে ঢাকা বিভাগ এবং বরিশাল বিভাগ, দক্ষিণে বিখ্যাত ম্যানগ্রোভ বন “সুন্দরবনসহ বঙ্গোপসাগরের উপর তটরেখা সীমা রয়েছে। এটি গ্রেটার বেঙ্গল ডেল্টার একটি অংশবিশেষ। এখানে অন্যান্য নদীর মধ্যে রয়েছে কপোতাক্ষ নদীভৈরব নদী মধুমতি নদী। তাছাড়া এঅঞ্চলের মধ্যে বঙ্গোপসাগরের কয়েকটি দ্বীপও রয়েছে।

খুলনার উল্লেখযোগ্য ব্যক্তিবর্গঃ

১। খান জাহান আলী       

২। প্রফুল্ল চন্দ্র রায়

৩। কৃষ্ণচন্দ্র মজুমদার

৪। মাইকেল মধুসূদন দত্ত

৫। আব্দুল হালিম

৬। সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান

৭। ফকির লালন শাহ

৮। কবি ফররুখ আহমদ

৯। কবি সৈয়দ আলী আহসান

১০। কবি কাজী কাদের নেওয়াজ

১১। এম শমশের আলী পরমাণু বিজ্ঞানী

১২। মৃণালিনী দেবী - রবীন্দ্রনাথ ঠাকুর এর স্ত্রী

১৩। কবি যতীন্দ্রমোহন বাগচী

১৪। বনানী চৌধুরী প্রথম মুসলিম চিত্রনায়িকা

১৫। মাশরাফি বিন মুর্তজা - অধিনায়ক - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

১৬। সাকিব আল হাসান - ক্রিকেটার - বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

১৭। সালমা খাতুন - অধিনায়ক - বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল

১৮।  মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ

১৯। নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ

খুলনা বিভাগ
তথ্যসূত্র Marshall Cavendish Corporation (২০০৭) World and Its Peoples: Eastern and Southern Asia Marshall Cavendish পৃষ্ঠা 491

*

Post a Comment (0)
Previous Post Next Post