খানজাহান আলী সেতু বা রূপসা ব্রিজ
খানজাহান আলী সেতু রূপসা নদীর উপর নির্মিত একটি অন্যতম বৃহৎ সেতু। রূপসা ব্রিজ নামেও এটি পরিচিত। খুলনা শহরের রূপসা ঘাট থেকে ব্রিজের দূরত্ব ৪.৮০ কি.মি। এই সেতুকে খুলনা শহরের প্রবেশদ্বার বলা হয় কারণ, এই সেতু খুলনার সঙ্গে দক্ষিণাঞ্চলের জেলাগুলির বিশেষ করে মংলা সমুদ্র বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। সেতুর দৈর্ঘ্য প্রায় ১.৬০ কি.মি.। বাগেরহাট ও বরিশালের সাথে সংযোগকারী এই সেতু এই শহরের অন্যতম প্রধান যাত্রাপথ। মোটরযান,মোটরবিহীন যান ও পদচারীদের জন্য আলাদা নিরাপদ লেন রয়েছে। জাপানী সহায়তায় নির্মিত সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উদ্বোধন করেন খালেদা জিয়া। এই সেতুর আরো বিশেষ বৈশিষ্ট্য হলো দুই প্রান্তে দুটি করে মোট চারটি সিড়ি রয়েছে যার সাহায্যে মূল সেতুতে সহজে উঠা যায়। সেতুটিতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী পরিদর্শন করতে আসেন।
ঢাকা থেকে খুলনা আসাঃ আকাশপথে- ঢাকা থেকে বিমানে করে যশোর বিমানবন্দরে আসবেন। যশোর থেকে বাসে করে সরসসরি খুলনা আসবেন। নদী পথে- রকেট স্টীমার বা জাহাজ বাঙ্গালি/মধুমতিতে করে মোড়লগঞ্জ বা হুলারহাট এ গিয়ে বাসে আ সতে পারবেন। বাসে করে- ঢাকা থেকে বাসে করে খুলনা দু’ভাবে আসা যায়। ঢাকা থেকে সরসসরি আরিচা দিয়ে পাটুরিয়া পদ্মানদী ঘাট পার হয়ে ফরিদপুর মাগুরা যশোর হয়ে খুলনা অথবা ঢাকা থেকে সরসসরি মাওয়া ঘাট পার হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা হয়ে গোপালগঞ্জের উপর দিয়ে বাগেরহাট হয়ে খুলনা। ঢাকার সায়দাবাদ ও গাবতোলি বাসস্টান থেকে প্রতিদিন সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অনেকগুলো বাস ছেড়ে আসে, যেমন- আরিচা দিয়ে আ সতে চাইলে একে ট্রাভেলস, ঈগল, সোহাগ পরিবহন, আর গুলিস্তান থেকে আ সতে চাইলে টুংগি পাড়া পরিবহন, ফাল্গুনি, হানিফ পরিবহন । সব পরিবহনের ভাড়া ৫০০ টাকা, এসি ৭০০ টাকা। ট্রেনে- ঢাকা থেকে প্রতিদিন সকাল-বিকাল সুন্দরবন এবং চিত্রা এক্সপ্রেস ট্রেন খুলনার উদ্দ্যেশে ছেড়ে আসে। খুলনা শহরের যে কোন স্থান থেকে মাহিন্দ্রা, ইজিবাইক, রিকশা বা ব্যাটারি অটোতে চড়ে রূপসা সেতুতে আসতে মাত্র ১৫/২০ টাকা ভাড়া |
| খানজাহান আলী বা রূপসা ব্রিজ |
# খুলনা শহরে যেসব পাঁচ তারকা ও অন্যান্য আবাসিক হোটেল পাবেনঃ হোটেল ক্যাসেল সালাম যোগাযোগঃ ০৪১-৭৩০৭২৫, সিটি ইন যোগাযোগঃ ০১৭১১-২৯৮৫০১, হোটেল রয়্যাল ইন্টারন্যাশনাল যোগাযোগঃ ০৪১-৮১৩০৬৭-৯, প্ল্যাটিনাম জুট মিলস লিমিটেড রেস্ট হাউজ যোগাযোগঃ ০৪১-৭৬২৩৩৫ এছাড়াও রয়েছে হোটেল মিলিনিয়াম, হোটেল টাইগার গার্ডেন, হোটেল অ্যাম্বাসেডর, হোটেল ওয়েস্টার্ন ইন, হোটেল টাইটান, হোটেল প্যাসিফিক, হোটেল জ্যালিকো ।
# রূপসা ব্রিজে ঘোরা শেষ করে জিরো পয়েন্টে কামরুল হোটেলে ভাত,গরু অথবা চুকনগরের বিখ্যাত আব্বাসের হোটেলে খেতে পারেন। বেজেরডাঙ্গা মুসলিম হোটেলে ভাত,গরু (১১০ টাকা)। খুলনা শহরে বিখ্যাত খাবারের মধ্যে রয়েছে জিরো পয়েন্টের চুইঝাল এর গরুর গোস্ত, রয়েল হোটেলের সামনে ফালুদা, আড়ংঘাটা বাইপাস রোডে মাছের কাবাব ও জামিলের মাছের কাবাব।